Press Statement Regarding the Legality of Trissam Bagan Bari Located in Sripur Gram Panchayat Area

NO: PRD/D/09169/Z/D07980
DATE: 28.03.2026 TIME: 06.00 PM

শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ত্রীসাম বাগান বাড়ির বৈধতা সংক্রান্ত বিবৃতি!

আমি শ্রী গোপিকা কান্ত দত্ত, শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ, উত্তর ত্রিপুরা, ধর্মনগর-এর প্যারা লিগ্যাল ভলান্টিয়ার। এই মর্মে সর্বসাধারণ ও সংবাদমাধ্যমের অবগতির জন্য জানাচ্ছি যে, আপনারা সকলেই অবগত আছেন যে, বিগত ১৭ই জানুয়ারি, ২০২৬ইং, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত ত্রীসাম বাগান বাড়িতে কর্মরত একজন শ্রমজীবী বিধবা নারীকে উক্ত বাগান বাড়ির মালিক শ্রী মিহির কান্তি নাথ কর্তৃত্বের অপব্যবহার করে গুরুতর অপরাধ ও বলপূর্বক যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ প্রকাশ্যে আসে। এই মর্মে ধর্মনগর মহিলা থানায় একটি মামলা দায়ের হয় এবং বর্তমানে মামলাটি বিচারাধীন।

 

উক্ত ঘটনা প্রকাশ্যে আসার পর শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ত্রীসাম বাগান বাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন উঠে এবং উক্ত প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করার দাবী উঠে।

 

পরবর্তী সময়ে তথ্যের অধিকার আইন, ২০০৫ (RTI Act, 2005) অনুযায়ী বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে TRISSAM Bagan Bari, TRISSAM Agro Farming Private Limited, যা শ্রীপুর, ওয়ার্ড নং, ধর্মনগর, উত্তর ত্রিপুরা এলাকায় অবস্থিত, এবং শ্রী মিহির কান্তি নাথ (পিতা: প্রয়াত গোপাল চন্দ্র নাথ)-এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তথ্য চেয়ে আবেদন করি এবং উক্ত আরটিআই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ১২ মার্চ ২০২৬ তারিখে যাবতীয় তথ্য প্রদান করা হয়। প্রাপ্ত নথিগুলি বিশদভাবে পর্যালোচনা করার পর নিম্ন লিখিত বিষয় সুস্পষ্ট হয়েছে

১. ত্রীসাম বাগান বাড়ি যা শ্রীপুর, ওয়ার্ড নং, ধর্মনগরউত্তর ত্রিপুরা এলাকায় অবস্থিত তার কোন বৈধ অনুমোদন নেই। শ্রীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃক ১৫/০৯/২০২৩ সালে যে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল তা ১৫/০৯/২০২৫ মেয়াদ শেষ হয়ে গেছে এবং পুনরায় রেনিউ করা হয়নি। এছাড়া উক্ত প্রতিষ্ঠানের কোন বৈধ অনুমোদন নেই। 

২. থ্রিসাম এগ্রো ফার্মিং প্রাইভেট লিমিটেড যা শ্রীপুর, ওয়ার্ড নং, ধর্মনগর, উত্তর ত্রিপুরা এলাকায় অবস্থিত এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যার আরওসি নং U93210TR2024PTC014355এটি কৃষি/চাষ (বা কৃষি-বনায়ন/কৃষি খামার) এবং ক্ষেত্র-বিশেষে গবাদিপশু পালন করার জন্য অনুমোদিত। এটি বিনোদন কেন্দ্র বা পার্ক পরিচালনা করার জন্য অনুমোদিত নয়।

 

প্রাপ্ত নথি থেকে সুস্পষ্ট যে, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রী মিহির কান্তি নাথ পিতা: প্রয়াত গোপাল চন্দ্র নাথ কর্তৃক পরিচালিত ত্রীসাম বাগান বাড়ি একটি অবৈধ বেআইনি প্রতিষ্ঠান। সরকারি শুল্ক ফাকি দেওয়ার জন্য থ্রিসাম এগ্রো ফার্মিং প্রাইভেট লিমিটেড কোম্পানির আড়ালে এই বিনোদন কেন্দ্র বা পার্ক পরিচালনা করা হচ্ছে। 

 

যেহেতু উক্ত বিনোদন কেন্দ্র বা পার্ক জনস্বার্থ, নারীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সেহেতু আমি শ্রীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ মহকুমা প্রশাসন, ধর্মনগর, ও জেলা প্রশানের নিকট অতিসত্বর আইনানুগ ও সময়োচিত ব্যবস্থা গ্রহণ করার অনুরধ জানাচ্ছি। সেইসাথে উক্ত প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জ্ঞাপন করছি।

সংবাদমাধ্যম ও সমাজের সকল স্তরের মানুষের নিকট আমার আবেদন; এই সংবেদনশীল বিষয়টি দায়িত্বশীলতার সঙ্গে উপস্থাপন করুন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে সহযোগিতামূলক ভূমিকা পালন করুন।

 

PRESS Statement Regarding the Legality of Trissam Bagan Bari Located in Sripur Gram Panchayat Area

 

I, Shri Gopika Kanta Dutta, a permanent resident of Sripur Gram Panchayat and a Para Legal Volunteer under the District Legal Services Authority, North Tripura, Dharmanagar, wish to inform the general public and the media that you are all aware of an incident reported on 17 January 2026. It was alleged that a working-class widow employed at Trissam Bagan Bari, located under Sripur Gram Panchayat, was subjected to a serious crime and forcible sexual assault by the owner of the establishment, Shri Mihir Kanti Nath, through abuse of authority. A case was subsequently registered at Dharmanagar Women Police Station, and the matter is currently sub judice.

 

Following the disclosure of this incident, questions were raised regarding the legality of Trissam Bagan Bari situated in Sripur Gram Panchayat area, along with demands for its permanent closure.

 

Subsequently, under the Right to Information Act, 2005 (RTI Act, 2005), I submitted an application on 18 February 2026 seeking information related to TRISSAM Bagan Bari and TRISSAM Agro Farming Private Limited, located at Sripur, Ward No. 5, Dharmanagar, North Tripura, and associated with Shri Mihir Kanti Nath (son of Late Gopal Chandra Nath). In response to the RTI application, the concerned authority provided all relevant information on 12 March 2026. Upon detailed examination of the received documents, the following points have been clearly established:

1.    Trissam Bagan Bari,” located at Sripur, Ward No. 5, Dharmanagar, North Tripura, does not possess any valid authorization. The trade license issued by Sripur Gram Panchayat on 15/09/2023 expired on 15/09/2025 and has not been renewed. Apart from this, the establishment holds no other valid approvals.

2.   Trissam Agro Farming Private Limited,” located at Sripur, Ward No. 5, Dharmanagar, North Tripura, is a Private Limited Company with ROC No. U93210TR2024PTC014355. It is authorized for agricultural activities (including farming/agro-forestry and, in certain cases, livestock rearing). It is not authorized to operate as an entertainment center or park.

 

From the obtained documents, it is evident that “Trissam Bagan Bari,” operated by Shri Mihir Kanti Nath (son of Late Gopal Chandra Nath) in the Sripur Gram Panchayat area, is an illegal and unauthorized establishment. It appears that this entertainment center or park is being run under the cover of “Trissam Agro Farming Private Limited” to evade government dues.

 

Since the said entertainment center or park is directly linked to public interest, women’s safety, and law and order, I hereby request the Sripur Gram Panchayat authorities, the Sub-Divisional Administration of Dharmanagar, and the District Administration to take prompt and appropriate legal action. I also urge that necessary legal steps be taken against all individuals associated with this establishment.

 

I further appeal to the media and people from all sections of society to present this sensitive matter responsibly and to play a constructive role in ensuring justice.

 

What’s New: Public Relation

Latest Updates From The Official Websites

GK Dutta - Official Website

    Read More →

    গোপীকা কান্ত দত্ত - ব্লগসাইট

      Read More →

      নাগরিক | জিকে

        Read More →