Regarding: Final Victory in the Long Legal Battle Against Corruption in the MGNREGA Project at Sripur Gram Panchayat under Jubarajnagar RD Block!


NO: PRD/D/09149/Z/D07761
DATE: 08.03.2026 TIME: 10.00 AM

প্রেস বিবৃতি

বিষয়: যুবরাজনগর আরডি ব্লকের অন্তরগত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে MGNREGA প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ে চূড়ান্ত সাফল্য!


১. মামলার সংক্ষিপ্ত বিবরণ
যুবরাজনগর আরডি ব্লকের অধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (MGNREGA) প্রকল্পের আওতায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগ অনুযায়ী, শ্রীপুর গ্রামের প্রকল্পে কর্মসংস্থান প্রদানের পরিবর্তে পাশের পশ্চিম দেওয়ানপাশা গ্রামের মোট ৫৫টি জব কার্ড ব্যবহার করে ৯২ জন শ্রমিকের নামে প্রায় ২,৪২,৬০৮ টাকা উত্তোলন করা হয়। অথচ শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বহু প্রকৃত জব কার্ডধারী শ্রমিক তাদের ন্যায্য কর্মসংস্থান থেকে বঞ্চিত হন।
ঘটনার সত্যতা যাচাই করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে বিভিন্ন নথি সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। নথিপত্র বিশ্লেষণে দেখা যায় যে পঞ্চায়েতের প্রদত্ত ব্যাখ্যা পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর। এছাড়া পঞ্চায়েত রেজোলিউশন, কাজের আদেশ এবং প্রকৃত কাজের বিবরণের মধ্যে অসামঞ্জস্য স্পষ্টভাবে ধরা পড়ে, যা সরকারি তহবিলের অপব্যবহার, জালিয়াতি এবং আইন লঙ্ঘনের ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে যুবরাজনগর আরডি ব্লকের তৎকালীন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জেলা শাসক, উত্তর ত্রিপুরা, ও পঞ্চায়েত দপ্তরের নিকট অভিযোগ দায়ের করা হয় কিন্তু সুষ্ট পদক্ষেপ গ্রহন না করায় বিগত ২২.০৯.২০২২ তারিখে মাননীয় লোকায়ুক্ত ত্রিপুরা নিকট অভিযোগ দায়ের করা হয় ও আইনি প্রক্রিয়া শুরু হয়।

২. বাদী (Complainant) নাম ও পদবী
শ্রী গোপীকা কান্ত দত্ত, পিতা শ্রী গোপাল কৃষ্ণ দত্ত, শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা। পেশায় প্যারা লিগ্যাল ভলান্টিয়ার, জেলা আইনসেবা কর্তৃপক্ষ, উত্তর ত্রিপুরা।

৩. বিবাদী (Respondent) নাম ও পদবী
শ্রী অনুপম দাস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যুবরাজনগর আরডি ব্লক। (তৎকালীন)
শ্রী অভিজিৎ দাস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যুবরাজনগর আরডি ব্লক। (তৎকালীন)
শ্রী শ্রীপদ দাস, চেয়ারম্যান, যুবরাজনগর পঞ্চায়েত সমিতি। (বর্তমানে সদস্য, উত্তর ত্রিপুরা জিলা পরিষদ)
শ্রী চিরঞ্জিব নাথ, জুনিয়ার ইঞ্জিনিয়ার-I, যুবরাজনগর আরডি ব্লক। (তৎকালীন)
শ্রী সঞ্জয় ভৌমিক, প্রধান, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। (বর্তমানে উপপ্রধান)
শ্রী বরুন দত্ত, পঞ্চায়েত সচিব, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। (তৎকালীন)
শ্রী কোহিনুর দত্ত, গ্রাম রোজগার সেবক (GRS), শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। (তৎকালীন)

৪. তিন বছরব্যাপী শুনানি:
এই মামলাটি প্রায় তিন বছর ধরে বিভিন্ন স্তরে তদন্ত ও শুনানির মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। অভিযোগের ভিত্তিতে নথিপত্র, পঞ্চায়েত রেজোলিউশন, মাস্টার রোল, কাজের আদেশ এবং RTI-এর মাধ্যমে সংগৃহীত তথ্য মাননীয় লোকায়ুক্ত ত্রিপুরা এর সামনে উপস্থাপন করা হয়। শুনানির সময় স্পষ্টভাবে উঠে আসে যে প্রকল্প বাস্তবায়নে গুরুতর প্রশাসনিক অনিয়ম, তথ্য গোপন এবং সরকারি অর্থ ব্যবহারে অসঙ্গতি ছিল। বিবাদীপক্ষ একাধিকবার “বোনাফাইড মিসটেক” বা অনিচ্ছাকৃত ভুলের দাবি করলেও নথিভুক্ত প্রমাণ সেই দাবিকে সমর্থন করেনি। দীর্ঘ শুনানির পর মামলার প্রকৃত ঘটনা ও দায়বদ্ধতা বিচারিকভাবে প্রতিষ্ঠিত হয়।

৫. বিবাদী পক্ষের সাক্ষীর নাম ও পদবী:
শ্রীমতি সবিতা পাল, পঞ্চায়েত সদস্যা, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। (প্রাক্তন)
শ্রীমতি পাপলি দাস, পঞ্চায়েত সদস্যা, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। (প্রাক্তন)

৬. বাদী পক্ষের সাক্ষীর নাম ও পদবী
শ্রী রামানুজ ভট্টাচার্য্য, উপপ্রধান, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। (প্রাক্তন)

৭. চূড়ান্ত ফলাফল
মাননীয় লোকায়ুক্ত, শ্রী বিভাস কান্তি কিলিকদার, ত্রিপুরা, দীর্ঘ শুনানির পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মামলার চূড়ান্ত রায় ও আদেশ প্রদান করেন। মামলার প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার শেষে ১ ও ২ নং বিবাদী শ্রী অনুপম দাস, ও শ্রী অভিজিৎ দাস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যুবরাজনগর আরডি ব্লক উভয়কে মামলার পরবর্তী তদন্ত ও শুনানি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অবশিষ্ট ৫ (পাঁচ) জন বিবাদীদের উপর পরবর্তী তদন্ত ও শুনানি শুরু হয়।
দীর্ঘ আইনি লড়াই ও নথিভুক্ত প্রমাণের ভিত্তিতে মামলার চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোগের মূল বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে। তদন্ত ও শুনানির মাধ্যমে স্পষ্ট হয় যে MGNREGA প্রকল্পের অধীনে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে অন্য গ্রামের জব কার্ড ব্যবহার করে কর্মসংস্থান দেখানো হয়েছে এবং সরকারি তহবিলের অপব্যবহার ঘটেছে।
চূড়ান্ত সিদ্ধান্তে এই ধরনের প্রশাসনিক অনিয়ম ও দায়িত্বহীনতার বিষয়টি গুরুতর বলে স্বীকৃত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
এই রায় শুধুমাত্র একটি নির্দিষ্ট ঘটনার বিচার নয়; এটি গ্রামীণ উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিশেষ করে দরিদ্র গ্রামীণ শ্রমিকদের জন্য নির্ধারিত “১০০ দিনের কাজের অধিকার” রক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে যে সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আইনি পথ অনুসরণ করলে ন্যায়বিচার পাওয়া সম্ভব।

PRESS RELEASE

Regarding: Final Victory in the Long Legal Battle Against Corruption in the MGNREGA Project at Sripur Gram Panchayat under Jubarajnagar RD Block!

1. Brief History of the Case:
Serious allegations of irregularities and corruption surfaced in the implementation of the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) project under Sripur Gram Panchayat of Jubarajnagar RD Block. According to the complaint, instead of providing employment opportunities to the genuine workers of Sripur village, job cards belonging to 55 individuals from the neighbouring Paschim Dewanpasha village were used to show employment for 92 workers, and approximately ₹2,42,608 was withdrawn in their names. Meanwhile, many genuine job card holders of Sripur Gram Panchayat were deprived of their rightful employment.
To verify the authenticity of the incident, several official documents were collected through the Right to Information Act, 2005 and explanations were sought from the concerned Panchayat authorities. Upon analysing the documents, it was found that the explanations provided by the Panchayat authorities were contradictory and misleading. Clear discrepancies were also observed among the Panchayat resolution, the work order, and the actual description of work executed, indicating possible misuse of government funds, fraud, and violation of the law.
In this context, complaints were initially submitted to the then Block Development Officer of Jubarajnagar RD Block, the District Magistrate of North Tripura, and the Panchayat Department. However, due to the absence of appropriate action, a formal complaint was ultimately filed before the Tripura Lokayukta on 22 September 2022, initiating the legal proceedings.

2. Name and Designation of the Complainant:
Shri Gopika Kanta Dutta, son of Shri Gopal Krishna Dutta, is a permanent resident of Sripur Gram Panchayat. He serves as a Para Legal Volunteer under the District Legal Services Authority, North Tripura.

3. Names and Designations of the Respondents:
Shri Anupam Das, Block Development Officer, Jubarajnagar RD Block (then in office)
Shri Abhijit Das, Block Development Officer, Jubarajnagar RD Block (then in office)
Shri Sripad Das, Chairman, Jubarajnagar Panchayat Samiti (currently Member, North Tripura Zilla Parishad)
Shri Chiranjib Nath, Junior Engineer-I, Jubarajnagar RD Block (then in office)
Shri Sanjay Bhowmik, Pradhan, Sripur Gram Panchayat (currently Upa-Pradhan)
Shri Barun Dutta, Panchayat Secretary, Sripur Gram Panchayat (then in office)
Shri Kohinur Dutta, Gram Rozgar Sevak (GRS), Sripur Gram Panchayat (then in office)

4. Three-Year Long Hearing:
The case progressed through investigation and hearings at different levels over nearly three years. Based on the complaint, several documents, including Panchayat resolutions, muster rolls, work orders, and information collected through RTI were presented before the Hon’ble Lokayukta of Tripura. During the hearings, it clearly emerged that there were serious administrative irregularities in the implementation of the project, concealment of information, and inconsistencies in the utilization of public funds.
Although the respondents repeatedly claimed that the issue was merely a “Bonafide Mistake” or an unintentional error, the documented evidence did not support such claims. After prolonged hearings, the true facts of the case and the responsibilities involved were judicially established.

5. Witnesses from the Respondent Side:
Smt. Sabita Pal, Former Member, Sripur Gram Panchayat
Smt. Papli Das, Former Member, Sripur Gram Panchayat

6. Witness from the Complainant Side:
Shri Ramanuj Bhattacharjee, Former Upa-Pradhan, Sripur Gram Panchayat

7. Final Outcome:
After extensive hearings, the Hon’ble Lokayukta of Tripura, Bibhas Kanti Kilikkadar, delivered the final judgment and order on 17 February 2026. During the preliminary stage of investigation, Respondents No. 1 and 2, Shri Anupam Das and Shri Abhijit Das, both serving as Block Development Officers of Jubarajnagar RD Block at the relevant time were discharged from further investigation and hearings. Subsequently, the proceedings continued against the remaining five respondents.
Based on the long legal struggle and documentary evidence, the core allegations in the complaint were ultimately established. The investigation and hearings clearly revealed that under the MGNREGA project in Sripur Gram Panchayat, genuine beneficiaries were deprived of employment while job cards from another village were used to falsely show employment and withdraw government funds.
In the final decision, such administrative irregularities and negligence were recognized as serious matters, and the concerned authorities were directed to take necessary legal action in accordance with the law.
This judgment is not merely a decision on a particular incident; it stands as an important precedent for transparency, accountability, and the rule of law in rural development schemes. In particular, for protecting the “Right to 100 Days of Employment” guaranteed to poor rural workers, the decision sends a strong message that justice can be achieved through lawful means when corruption and irregularities in government projects are challenged.


-----------
-------

What’s New: Public Relation

Latest Updates From The Official Websites

GK Dutta - Official Website

    Read More →

    গোপীকা কান্ত দত্ত - ব্লগসাইট

      Read More →

      নাগরিক | জিকে

        Read More →